আন্তর্জাতিক

মায়ের মৃত্যুর ১০ দিন পর সন্তানের জন্ম

রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:৩৩ বছর বয়সী নম্ভেলোসি নামের এক নারীর মৃত্যুর ১০ দিন পর জন্ম নিয়েছে এক শিশু।

ডেইলি মেইল থেকে জানা যায়, গত শনিবার দক্ষিণ আফ্রিকায় এ ঘটনা ঘটেছে। মৃত্যুর আগে ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নম্ভেলোসি। তার মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য একটি ‘ফিউনেরাল হাউস’এ রাখা হয় মরদেহ। ১০ দিন পর সেখানকার কর্মীরা এই নারীর মরদেহে বাক্সের মধ্যে ভূমিষ্ঠ হওয়া সন্তানকে দেখতে পায়। তবে ভূমিষ্ঠ হওয়া সন্তানও মৃত।

লিন্দোকুলে নামের ওই ফিউনেরাল হাউসের মালিক ফান্ডিল মাকালানা বলেন, আমরা খুবই কষ্ট পেয়েছি এবং ভয়ও পেয়েছিলাম। আমি ওই সন্তানের গায়ে হাত দেয়নি। এমনকি ছেলে না মেয়ে তা-ও দেখিনি।

তিনি বলেন, আমি ২০ বছরের বেশি সময় ধরে ফিউনেরাল হাউসের ব্যবসায় আছি। কিন্তু ইতিপূর্বে আমি এমন ঘটনা দেখিনি। শনিবার কফিনের মধ্যে থাকা মা ও সন্তানের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

নম্ভেলোসির মা মান্দাজালা বলেন, আমাদের মেয়ের হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। আমি এমনিতেই আমার মেয়ের মৃত্যুতে কষ্টে আছি। এরপর যখন তার মৃত সন্তান প্রসবের খবর শুনি তখন আমি কষ্টে কুঁকড়ে যাই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension