আন্তর্জাতিক

মিডিয়া যুদ্ধে হারছে ইসরাইল

পূর্ব জেরুজালেমের শেখ জারা থেকে আল জাজিরার সাংবাদিক জিভারা বুদেইরিকে গ্রেফতারের ২৪ ঘন্টা না যেতেই দুই ভাইবোনকে গ্রেফতার করেছে ইসরাইল পুলিশ। ফিলিস্তিনিরা বলছে, ইসরাইলের নিরাপত্তা বাহিনী মিডিয়া যুদ্ধে হেরে সাংবাদিকদেরকে টার্গেট করছে।

শনিবার অধিকৃত পূর্ব জেরুজালেমে বিক্ষোভের সংবাদ সংগ্রহকালে ইসরাইলি পুলিশ আল জাজিরার সাংবাদিক জিভারা বুদেইরিকে মারধর করে। তারা ক্যামেরা ভাঙচুর করে তাকে গ্রেফতার করে। সংবাদমাধ্যম ও পর্যবেক্ষক সংগঠনগুলোর নিন্দা ও সমালোচনার পর হেফাজতে রাখা জিভারা বুদেইরিকে মুক্তি দেয় ইসরাইল ।

বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) মুখপাত্র সাবরিনা বেনুই বলেন, ইসরাইল কর্তৃক সাংবাদিক গ্রেফতার স্পষ্ট গণমাধ্যমের স্বাধীনতার লঙ্ঘন। ইসরাইল সাংবাদিকদের সরেজমিনে সংবাদ সংগ্রহে বাধা দিতে চায়। সাংবাদিকরা দায়িত্ব পালন করুক তারা সেটা চায় না।

রোববার ইসরাইল দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহতে ইহুদি বাহিনীর নির্যাতনের শিকার হওয়া সাংবাদিকের সমর্থনে একটি র‍্যালি বের হয়।

রামাল্লাহ থেকে আল জাজিরার রিপোর্টার নিদা ইবরাহিম জানান, নির্যাতনের শিকার সাংবাদিকের সমর্থনে বিক্ষোভকারীরা বলেছেন, দখলকৃত ইসরাইলের নির্যাতনের খবর সাংবাদিকরা বিশ্ববাসীকে দেখাচ্ছে, এ কারণে তারা সাংবাদিকদেরকে টার্গেট করছে।

বিক্ষোভকারীরা আরও বলেন, ইসরাইল মিডিয়া যুদ্ধে হেরে যাচ্ছে। কারণ, তারা বুঝতে পারছে তাদের নিপীড়ন, সহিংসতাসহ সবকিছু ফাঁস হয়ে যাচ্ছে। এ কারণে তারা সাংবাদিকদের ওপর আক্রমণ করে তাদেরকে থামাতে চায়।

রিপোর্টাস উইদাউট বর্ডারস জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহে দখলদার ইসরাইলি বাহিনী ১৪ জন সাংবাদিকে গ্রেপ্তারি করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক আদেশ জারি করেছে। ইসরাইলি পুলিশ এই আইনের মাধ্যমে গ্রেফতারকৃতদের বিনা বিচারে দীর্ঘদিন বন্দি রাখতে পারে।

ইসরাইল বেশ কয়েকজন সাংবাদিককে দখলকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহতে সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞা দিয়েছে। রবিবার ইসরাইলের পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সেভ শেখ জারাহ’ ক্যাম্পেইনের দুই অগ্রনায়ক মুনা আল কুর্দ এবং তার ভাই মোহাম্মদ আল কুর্দকে গ্রেফতার করে। এছাড়া, গত ১৫ মে গাজা উপত্যকায় আল জাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেসের ভবন গুড়িয়ে দেয় ইহুদি বাহিনী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension