প্রবাস

মিশিগান চ্যাপ্টারের প্রথম বার্ষিক সম্মেলন আগামী সপ্তাহে

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের সংখ্যালঘু অভিবাসী সম্প্রদায়ের ক্ষমতায়নে নানান কর্মসূচির সফল বাস্তবায়ন ও মূল টার্গেটে পৌঁছার প্রত্যাশা নিয়ে এগিয়ে চলা ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ মিশিগান চ্যাপ্টারের বহু প্রত্যাশিত প্রথম বার্ষিক সম্মেলন আগামী ২২ অক্টোবর। এই কনভেনশনকে অত্যন্ত জাকজমকপূর্ণ ও সফল করতে ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা ও নানান উদ্যোগ হাতে নিয়েছে সংশ্লিষ্ট চ্যাপ্টার নেতৃবৃন্দ.ফিরে এসেছে ব্যাপক প্রাণচাঞ্চল্যতা।

এই কনভেনশনের সফলতা কামনা করে মিশিগান রাজ্যসভার স্টেট সিনেটর ও ডেমোক্রেট পার্টির প্রভাবশালী নেতা পল ওয়াজনো এক লিখিত বাণী দিয়েছেন। এতে তিনি বলেন, মিশিগান আস্যাল চ্যাপ্টার নেতৃবৃন্দের কাছে আমি স্বীকার করতে চাই যে, সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সংখ্যালঘু অভিবাসী সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য দুর্দান্ত গতিতে কাজ করছেন। শুধু তাই নয়, তারা মিশিগান রাজ্যের নাগরিক, অর্থনৈতিক উন্নয়ন ও আগামী প্রজন্মকে শিক্ষিত করার জন্যও মানসম্মত কাজ করছেন।

কনভেনশনে সিনেটর পল ওয়াজনো উপস্থিত থাকারও প্রত্যাশা ব্যক্ত করেছেন বলে জানা গেছে। এছাড়াও এই কনভেনশনে আরো উপস্থিত থাকবেন, কংগ্রেসম্যান, সিনেটর, লিউটেন্যান্ট গভর্নর, মেয়রসহ উইমেন চেয়ার ডক্টর প্রফেসর টাগরিদ আলী,এটর্নি মৌসুমী খান।

আস্যালের এবারের কনভেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট চ্যাপ্টারের সভাপতি ডক্টর রাব্বি আলম, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাসেল ও মাহবুবে রাব্বি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আগামী ৮ নভেম্বর। আর এই নির্বাচনে কংগ্রেসম্যান, সিনেটর, গভর্নর, মেয়র, এক্সিকিউটিভ পদে আস্যাল কেন্দ্রীয় কমিটি ও মিশিগান চ্যাপ্টারের যে সকল নেতৃবৃন্দ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের বিজয় সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিমধ্যে প্রার্থীদের বিজয় নিশ্চিতে মিশিগান আস্যাল চ্যাপ্টার নেতৃবৃন্দ কাজও শুরু করেছেন।

বলাবাহুল্য, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ৮ রাষ্ট্রের নাগরিকদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গঠিত শক্তিশালী সংগঠন আস্যাল এর কার্যক্রম প্রতিনিয়ত বেগবান হচ্ছে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট চ্যাপ্টারের অধীন ৮ দেশের কোটিরও ওপরে নাগরিক ও ভোটার যুক্তরাষ্ট্রের। সেই কারণে আস্যাল এখন যুক্তরাষ্ট্রের মেইন স্টিমের রাজনীতির মাঠে ডেমোক্রেট পার্টির জন্য শক্তিশালী একটি প্রচারণামূলক লেবার সংগঠক।

উল্লেখ্য, আস্যাল মিশিগান চ্যাপ্টারের উক্ত কনভেনশন ২২ অক্টোবর বিকেল ৩ টা থেকে রাত ১০টা পর্যন্ত মিশিগান ওয়ারেন সিটিস্থ ২৭৮০০, গিয়র্গে মেরেলি ড্রর ইউনাইটেড অটো ওয়াকার্স রিজিওনাল-১ মিলতায়নে অনুষ্ঠিত হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension