প্রধান খবরযুক্তরাষ্ট্র

মিসিসিপিতে আগুনে পুড়ে মা ও ছয় শিশু সন্তানের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মিসিসিপি সেন্ট্রালের ক্লিনটন শহরের এক বাড়িতে আগুনে পুড়ে ওই পরিবারের মা ও ছয় শিশুর মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকালে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ৯ ফেব্রুয়ারি রোববার এ খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
 
ক্লিনটন শহরের মুখপাত্র মার্ক জোনস এপিকে জানিয়েছে ওই আগুনের ঘটনায় আহত অবস্থায় বেঁচে আছেন বাবা। তিনি তার পরিবারকে বাঁচানোর প্রাণান্ত চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এদিকে, স্থানীয় ক্যান্টন পাবলিক স্কুল ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানা যায়, আগুনের ঘটনায় মারা যাওয়া মা ব্রিটানি প্রিসলি ওই ইলিমেন্টারি স্কুলের শিক্ষক হিসেবে কাজ করতেন।
 
মিসিসিপি অঙ্গরাজ্যের ফায়ার মার্শালের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ১৯৫১ সালে নির্মিত ওই বাড়িতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ক্লিনটনের ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত প্রধান জন আলমান বলেন, প্রাদেশিক রাজধানী জ্যাকসন থেকে ১১ মাইল দূরে ওই বাড়ির অবস্থান। মৃত ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ১৯৫১ সালে নির্মিত ওই বাড়িতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension