
প্রবাস
মুন্সিগঞ্জ-বিক্রমপুর-এসোসিয়েশনের মিলাদ ও দোয়া
মুন্সিগঞ্জ-বিক্রমপুর-এসোসিয়েশনের প্রেসিডেন্ট মির্জা এম জামান শামীম দীর্ঘ দিন অসুস্থ গত সপ্তাহে সফল অস্ত্রপচারের পর সম্পূর্ণ সুস্থ হয়েছেন বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ডেভলপমেন্ট আজ ২৩ জুলাই শুক্রবার বাদ মাগরিব জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে শোকরানা মিলাদ ও দোয়ার আয়োজন করবে।
মিলাদে সকল মুন্সিগঞ্জ বিক্রমপুরবাসীএবং আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের মিলাদে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।



