ভারত

মুম্বাইয়ের আদালতে রেহাই পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

জাতীয় সংগীত গাওয়া এবং আবৃত্তি করা এক বিষয় নয়। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির এক নেতার দায়ের কথা জাতীয় সংগীত অবমাননার মামলা খারিজ করে এ কথা জানিয়েছেন মুম্বাইয়ের মাঝগাঁও নগর দায়রা আদালত।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মুম্বাইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ সি বি কালে তাঁর রায়ে জানিয়েছেন, ২০২১ সালে মুম্বাইয়ের একটি কর্মসূচিতে মমতা জাতীয় সংগীত গাননি। আবৃত্তি করেছিলেন।

তাই তাঁকে জাতীয় সংগীত অবমাননায় অভিযুক্ত করা যায় না। মুম্বাইয়ের ওই অনুষ্ঠানের ভিডিও বিশ্লেষণ করে দেখার পর বিচারক কালে সোমবার তাঁর নির্দেশের কথা জানিয়েছিলেন। বুধবার সেই রায় প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালের ১ ডিসেম্বর মুম্বাইয়ের কাফে প্যারেডে একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মমতা।

কর্মসূচি শেষে চেয়ারে বসেই তিনি জাতীয় সংগীতে গলা মিলিয়েছিলেন বলে অভিযোগ। এমনকি জাতীয় সংগীত না গেয়েই হঠাৎ মঞ্চ ছেড়ে বেরিয়ে যান বলে মুম্বাইয়ের বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্ত অভিযোগ তোলেন।
এরপর বিবেকানন্দ বিষয়টি নিয়ে কাফে প্যারেড থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় মুম্বাইয়ের মাঝগাঁও নগর দায়রা আদালতে অভিযোগ করেন তিনি।

মমতাকে সমনও পাঠান ওই আদালত। ২০২২ সালের ২ মার্চ তাঁকে আদালতে হাজির হওয়ার কথা বলা হয়েছিল।
সেই সমনের বিরুদ্ধে মমতা বিশেষ আদালতে আবেদন জানালে ‘পদ্ধতিগত ত্রুটি’র কথা জানিয়ে গত ১২ জানুয়ারি নতুন করে এফআইআর দায়েরের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছিলেন বিশেষ আদালতের বিচারক আর এন রোকড়ে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়ে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই পেয়েছিলেন তৃণমূল নেত্রী। এবার মাঝগাঁও নগর দায়রা আদালত জাতীয় সংগীত অবমাননার অভিযোগ থেকে রেহাই দিলেন তাঁকে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension