যুক্তরাষ্ট্র

মুসলিমরা আমাদের দেশকে শক্তিশালী করেছে: বাইডেন

ঈদুল ফিতর উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার ঈদ উপলক্ষ্যে মুসলিমদের সম্মানে হোয়াইট হাইজে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।খবর ভয়েজ অব আমেরিকার।

অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়েছেন। তিনি বলেন, মুসলিমরা তার দেশ বিশেষ করে তার সরকারকে শক্তিশালী করেছেন।

তিনি নিজে তার শাসনকালে প্রথম পররাষ্ট্রবিষয়ক রাষ্ট্রদূত হিসেবে একজন মুসলিমকে বেছে নিয়েছেন। কারণ তিনি আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন।

বাইডেন আরও বলেন, মুসলিমরা এখনও তাদের ধর্মের জন্য সারা পৃথিবীতে নানারকম প্রতিকূল পরিস্থিতির শিকার হচ্ছেন। তবে এ কথা স্বীকার করতে তার কোনও দ্বিধা নেই যে, এই সংখ্যালঘুরা তার সরকারের শক্তিও।

তিনি মনে করেন, ধর্ম কখনওই কোনও ভেদাভেদের কারণ হতে পারে না। তার নিজের দেশে এই মনোভাব এখনও কিছুটা দূর হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। তবে গোটা বিশ্বে আরও বেশি কাজ বাকি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension