যুক্তরাষ্ট্র

মুসলিম বিশ্বকে হিজরি নববর্ষ ও মহররমের শুভেচ্ছা বাইডেনের

বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের নতুন হিজরি সাল ও পবিত্র মহররম শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন। গতকাল সোমবার এক টুইটে এই শুভেচ্ছাবার্তা দেন তিনি।

টুইটে জো বাইডেন বলেন, ইসলামী নববর্ষ ও পবিত্র মহররম মাস উপলক্ষে জিল এবং আমি সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। মহররম মাসে যে ঐতিহাসিক আত্মদানের ঘটনা ঘটেছিল তা স্মরণের পাশাপাশি ন্যায়বিচার, সমতা ও সহানুভূতির মতো বৈশ্বিক মূল্যবোধসমূহের প্রতি পূর্ণ সম্মান রেখে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হতে চাই।

আরবি মাস মহররমের ১ তারিখ থেকে ইসলামি হিজরি সালের দিন গণনা শুরু হয়। সেই অনুযায়ী চলতি ১ মহররমে হিজরি ১৪৪৩ সাল শুরু হবে।

বর্তমানে যে আরবি সাল গণনা হয়, তার শুরু হয়েছিল ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (সঃ) মক্কা থেকে মদিনায় হিজরতের সময় থেকে। চান্দ্র মাস হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রে সোমবার মহররম শুরু হলেও বাংলাদেশসহ অন্যান্য অনেক অঞ্চলে মহররম শুরু হবে আগামীকাল বুধবার থেকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension