প্রধান খবরপ্রবাস

আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে মেতে উঠেছে নিউইয়র্কের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস

রূপসী বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের সমর্থনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দুটি র‌্যালি করেছে। অপরদিকে  প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিপক্ষে তিনটি র‌্যালি করেছে বিএনপি।

রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ ও যুবলীগের ব্যানারে প্রধানমন্ত্রীর পক্ষে দুটি র‌্যালি এবং প্রধানমন্ত্রীর বিপক্ষে বিএনপির তিন গ্রুপের তিনটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে কাছাকাছি দূরত্বে।

নিউইয়র্ক স্টেট বিএনপির র‌্যালি চলাকালে অদূরেই প্রদীপ রঞ্জন করের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন, তবে কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়নি। বিএনপির কর্মসূচি শেষ হলেই প্রদীপ কর ও আব্দুর রহিম বাদশার নেতৃত্বাধীন আওয়ামী লীগের র‌্যালি শুরু হয় ডাইভার্সিটি প্লাজায়।

https://www.facebook.com/RuposhiBanglaNyc/videos/454538838401613/

 

স্টেট বিএনপির এ র‌্যালিতে শেখ হাসিনার পদত্যাগ ও বেগম জিয়ার মুক্তি দাবি করা হয়।  এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে মন্তব্য করা হয়।

র‌্যালিতে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, নিউইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন, সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান, সেক্রেটারি সাইদুর রহমান, মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও শ্রমিক দলনেতা রফিকুল মাওলা।

অন্যদিকে আওয়ামী লীগের র‌্যালিতে বক্তারা হলেন- ডঃ প্রদীপ রঞ্জন কর, রমেশ নাথ, হিন্দাল কাদির বাপ্পা, মিজানুর রহমান চৌধূরী, ক্যাপ (অবঃ) অবু বক্কর, ডঃ হমায়ুন কবীর, আব্দুর রহিম বাদশাহ, কাজী কয়েস, শরিফ কামরুল আলম হিরা, মেজবা আহমদ, ফরিদুল আলম, মোল্লা এম,এ,মাসুদ, হোসেন শোহেল রানা, হেলাল মাহমুদ, আশরাফ উদ্দিন, জালাল উদ্দিন জলিল, কায়কোবাদ খান, ইঞ্জিঃ মিজানুল হাসান, নাদের , জেড এ জয়, দেলোয়ার, কামাল,নাঈমুল হূদা, রুমানা আক্তার, জেসমিন বোখারি শাহীন আজমল, মুক্তিযোদ্ধা আর আমিন ও শফিকুল ইসলাম,প্রমুখ।

প্রায় একইসময়ে শেখ হাসিনাকে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি সফল করার প্রস্তুতি সভা হয় নিকটস্থ কাবাব কিং পার্টি হলে। এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সেক্রেটারি জিল্লুর রহমান জিল্লু। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ। এতে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দেলোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ চৌধুরী ও মোহাম্মদ বশির, প্রতিষ্ঠাতা আহ্বায়ক মজিবর রহমান মজুমদার, যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, আনোয়ার হোসেন ও ফিরোজ আহমেদ, মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাফেল তালুকদার, বিএনপি নেতা শামসুল ইসলাম মজনু, বাসিত রহমান, শাহাদৎ হোসেন রাজু, হেলালউদ্দিন, এমলাক হোসেন ফয়সল, কাজী আমিনুল ইসলাম, যুবদল নেতা জাকির হোসেন চৌধুরী ও আবু সাঈদ আহমেদ।

বিএনপির অপর অংশের আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ইত্যাদি পার্টি হলে। এতে বক্তব্য দেন মজিবর রহমান, সৈয়দ এম রেজা, মোহাম্মদ বশীর।

জাতিসংঘে ৭৩তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে আসবেন শেখ হাসিনা। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘে ভাষণ দেওয়ার পর লন্ডন হয়ে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করবেন তিনি।

এ সফরকালে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ‘প্রবাসী নাগরিক সংবর্ধনা’ সমাবেশে বক্তব্য দেওয়ার কথা শেখ হাসিনার। এটি অনুষ্ঠিত হবে মিডটাউন ম্যানহাটানে হোটেল হিল্টনের বলরুমে। এ সমাবেশের বাইরে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি ডেকেছে বিএনপি। এজন্য কর্তৃপক্ষের অনুমতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ।

এর আগে জেএফকে এয়ারপোর্টে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে হাজারও নেতাকর্মীর সমাগম ঘটানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগসহ যুবলীগ, শ্রমিক লীগ। একই সময়ে শেখ হাসিনাকে কালো পতাকা দেখানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি, যুবদল, জাসাস।

যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন বলেন, “বিনা চ্যালেঞ্জে কিছুই করতে দেওয়া হবে না শেখ হাসিনাকে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব।”

জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময় বাইরে আওয়ামী লীগ করবে শান্তি সমাবেশ, অন্যদিকে বিএনপি ঘোষণা দিয়েছে প্রতিবাদ সমাবেশের। বিএনপির কর্মসূচির জন্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাখা হয়েছে বলে জানান বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান আগেই এয়ারপোর্ট, জাতিসংঘসহ সর্বত্র শান্তিপূর্ণ কর্মসূচির জন্যে কর্তৃপক্ষের অনুমতি সংগ্রহ করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension