প্রধান খবরবাংলাদেশরাজনীতি

মোট প্রার্থী ২,২৭৯, মনোনয়নপত্র বাতিল ৭৮৬

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। আর নির্বাচনে বৈধতা পেয়েছেন ২ হাজার ২৭৯ প্রার্থী।

মনোনয়নপত্র যাচাই-বাছাই করে আজ রোববার রিটার্নিং কর্মকর্তারা নির্বাচন কমিশনে এমন তথ্য পাঠিয়েছেন।

২৮ নভেম্বর শেষ দিনে মোট মনোনয়নপত্র দাখিল হয়েছিল ৩ হাজার ৬৫টি। এর মধ্যে বাতিল হয়েছে ৭৮৬টি মনোনয়নপত্র। আর বৈধ প্রার্থী ২ হাজার ২৭৯টি।

৩৫টি আসনে কোনও প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয় নি। ২৬৫টি আসনে এক বা একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। সর্বোচ্চ বাতিল হয়েছে কুড়িগ্রাম-৪ আসনে। এখানে ১৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জমা পড়েছিল ২৩ মনোনয়নপত্র।

যেসব আসনে ৬টির বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে

ঢাকা-১৭ আসনে ২৭টির মধ্যে ১১টি বাতিল হয়েছে। ফরিদপুর-৪ আসনে ১৪টির মধ্যে ১০টি মনোনয়নপত্র বাতিল,  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ২৭টির মধ্যে ১১টি বাতিল, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ১৬টির মধ্যে ১০টি বাতিল, কুমিল্লা-৩ আসনে ২৭টির মধ্যে ১০টি বাতিল। বগুড়া-৭ আসনে ১৪টির মধ্যে ৭টি বাতিল, রাজশাহী-১ আসনে ১২টি মধ্যে ৮টি বাতিল, যশোহর-২ আসনে ১৫টির মধ্যে ৭টি বাতিল, ময়মনসিংহ-৩ আসনে ১৭টির মধ্যে ১০টি বাতিল, কিশোরগঞ্জ-২ আসনে ১০টির মধ্যে ৭টি বাতিল, ঢাকা-৮ আসনে ২২টির মধ্যে ৭টি বাতিল।

যে ৩৫টি আসনে কারও মনোনয়নপত্র বাতিল হয় নি

ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, জয়পুরহাট-২, চাঁপাইনবাবগঞ্জ-৩, নওগাঁ-২, নাটোর-৩, পাবনা-২ ও ৪, কুষ্টিয়া-৩, বাগেরহাট-৩, খুলনা-১, ৩, ৪, ৫, সাতক্ষীরা-৩, পটুয়াখালী-৪, ভোলা-৩, বরিশাল-৪ ও ৫, পিরোজপুর-২, টাঙ্গাইল-২,ও ৫, জামালপুর-২, নেত্রকোণা-৩, ঢাকা-১২ ও ১৩, নরসিংদী-৪, গোপালগঞ্জ-২, মৌলভীবাজার-৪, কুমিল্লা-৭, চাঁদপুর-৩, ফেনী-২, নোয়াখালী-৫, লক্ষ্মীপুর-৩, কক্সবাজার-১।

যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৩-৫ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। নির্বাচন কমিশন শুনানি করে আপিল নিষ্পত্তি করবে ৬ থেকে ৮ ডিসেম্বর।

এছাড়া যাদের আবেদন বৈধ হয়েছে তাদের বিরুদ্ধেও সংক্ষুব্ধ ব্যক্তিরা নির্বাচন কমিশনে প্রমাণসহ আপিল করতে পারবেন। নির্বাচন কমিশনে তার শুনানিতে আইনজীবীর বক্তব্য প্রদানেও সুযোগ দেবে।

৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension