
মোদীর চপারে রহস্যময় কালো বাক্স, অভিযোগ জানাল কংগ্রেস
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টারে মিলেছে রহস্যজনক কালো বাক্স। আর সেই বাক্স ঘিরেই প্রশ্ন তুলেছে কংগ্রেস। নির্বাচন কমিশনকে বাক্সের ব্যাপারে তদন্ত করার আর্জি জানানো হয়েছে।
কংগ্রেসের কর্নাটক ইউনিট নির্বাচন কমিশনের কাছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই ইস্যুতে অভিযোগ দায়ের করেছে। গত সপ্তাহে চিত্রদুর্গে নির্বাচনী সফরের সময়ে মোদীর হেলিকপ্টারে এই ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা এ ব্যাপারে বিস্তারিত তদন্তের দাবি করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন ওই ট্রাঙ্কের ব্যাপারে নির্বাচন কমিশনেরও খোঁজখবর নেওয়া উচিত।
শর্মার অভিযোগ, প্রধানমন্ত্রীর হেলিকপ্টারকে গার্ড দিতে এসেছিল আরও তিনটি চপার। হেলিকপ্টার মাটিত নামার পর একট কালো ট্রাঙ্ক বের করে নিয়ে এসে একটি গাড়িতে তুলে দেওয়া হয়। এরপরেই গাড়িটি দ্রুতগতিতে বেরিয়ে যায়। ওই গাড়িটি এসপিজি কনভয়ের অন্তর্ভুক্তও ছিল না।
জেডিএসের ট্যুইটার হ্যান্ডেলে ওই ভিডিও পোস্ট করা হয়েছে। তাদের দাবি মুখ্যমন্ত্রী কুমারস্বামী যখন একাধিকবার চেক করা হচ্ছে, তখন কেন মোদীর গাড়ি নিয়ে মাথা ঘামাচ্ছে না নির্বাচন কমিশন।
শনিবার কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি দীনেশ গুন্ডু রাও একটি ১৫ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছিলেন। ওই ভিডিওটিতে মোদীর হেলিকপ্টার থেকে একটি ট্রাঙ্ক নামিয়ে একটি এসইউভি-তে তুলতে দেখা যাচ্ছে দুই ব্যক্তিকে।
এ ভিডিও টি টুইটকরে তিনি কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিককে ট্যাগ করে লেখেন, চিত্রদুর্গে প্রধানমন্ত্রী মোদীর মোদীর হেলিকপ্টার থেকে একটি রহস্যজনক কালো বাক্স নামিয়ে একটি ইনোভা গাড়িতে তোলা হচ্ছে এবং সেটি দ্রুত চলে যাচ্ছে।



