ভারত

যত খুশি সন্তান নিন, বাড়ি দেবেন মোদি

বেশি করে সন্তান জন্ম দেয়ার আহ্বান জানিয়ে ভারতের রাজস্থানের মন্ত্রী বাবুলাল খারাড়ি বলেছেন, আপনারা আরও বেশি করে সন্তান জন্ম দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনাদের বাড়ি বানিয়ে দেবেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) উদয়পুরে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। একই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মাও উপস্থিত ছিলেন। এক প্রতিবেদনে দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

রাজস্থানের উপজাতীয় এলাকার উন্নয়নবিষয়ক মন্ত্রী বাবুলাল খারাড়ি আরো বলেন, মাথার ওপর ছাদ ছাড়া কেউ থাকবে না। কেউ না খেয়ে ঘুমাবে না। এটাই প্রধানমন্ত্রীর স্বপ্ন। আপনারা অনেক সন্তানের জন্ম দেন। প্রধানমন্ত্রী আপনাদের বাড়ি বানিয়ে দেবেন, তাহলে সমস্যা কী?

উল্লেখ্য, মন্ত্রী বাবুলাল খারাড়ির স্ত্রী দুজন। তার আট সন্তান রয়েছে। পুরো পরিবার উদয়পুরের কোটদা তহসিল থেকে প্রায় তিন কি.মি. দূরে নিচলা থালা গ্রামে বাস করে।

এদিকে রাজস্থানের এই মন্ত্রীর বক্তব্য শোনার পর উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধিরা একে অপরের দিকে তাকিয়ে থাকতেও দেখা যায়।

অনুষ্ঠানে খারাড়ি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদির দল বিজেপিকে ভোট দেয়ার আহ্বান জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension