প্রধান খবর

যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বেরিয়ে গেল

দীর্ঘ ৪৭ বছরের সম্পর্ক ছিন্ন করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার পর আনুষ্ঠানিকভাবে এ সম্পর্ক শেষ হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

বিবিসির খবরে জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে রানি দ্বিতীয় এলিজাবেথ এ বিষয়ে এক চুক্তিতে সই করেন। এতে ব্রেক্সিট চুক্তি যুক্তরাজ্যে আইনে পরিণত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিটি এখন থেকে কার্যকর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘ব্রিটেনের ভবিষ্যৎ এখন থেকে সুদৃঢ়ভাবে আমাদের হাতেই।’

এদিকে নতুন আইনের ফলে আগামী কয়েক সপ্তাহ দেশটি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করছে ব্রিটেনের মন্ত্রীরা।

গত ৩০ ডিসেম্বর যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এ চুক্তিটি অনুমোদন পায়।

চুক্তি অনুযায়ী, যুক্তরাজ্য ও ইইউ কীভাবে কাজ করবে এবং একসঙ্গে বাণিজ্য করবে, এ জন্য নতুন বিধি রয়েছে। যুক্তরাজ্য-ইইউর মধ্যে পণ্য বাণিজ্যে কোনো শুল্ক থাকবে না। নিরাপত্তাজনিত কারণ ও কাস্টমস ছাড়পত্রের জন্য সীমান্ত অতিক্রমে চেকিং করা হবে।

যুক্তরাজ্য থেকে ইউরোপিয় ইউনিয়নের প্রাণিজ খাবার রপ্তানির ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ হবে। উভয় পক্ষের শ্রমিকদের অধিকারের বিষয়ে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে। ২০২১ থেকে যুক্তরাজ্যের নাগরিকরা যদি ১৮০ দিনের মেয়াদে ৯০ দিনের বেশী ইইউতে থাকতে চান, তবে তাদের ভিসার প্রয়োজন হবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension