আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের তৈরি করোনাভাইরাসের পরীক্ষামূলক ওষুধ ‘রেমডেসিভির’ মানবদেহে পরীক্ষায় ব্যর্থ

যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান গিলেড সায়েন্সের তৈরি করোনাভাইরাসের ওষুধ ‘রেমডেসিভির’ প্রথম ট্রায়ালেই ব্যর্থ হয়েছে।

যদিও যুক্তরাষ্ট্রে শুরুতে দাবী করেছিল ‘রেমডেসিভির’ গ্রহণকারী রোগীরা দ্রুত সুস্থ হচ্ছেন। কিন্তু প্রথম ট্রায়ালের পর দেখা গেল সেটি ব্যর্থ হয়েছে।  

বিবিসি বলেছে, এমনই একটি সংবাদ ভুলবশত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদন প্রকাশ হয়ে যায়। যেখানে দেখা যায় যে, করোনা আক্রান্তদের ওপর ওষুধ প্রয়োগ করার পর ইতিবাচক ফল পাওয়া যায় নি।

জানা গেছে, চীনের বিজ্ঞানীরা করোনা আক্রান্তদের মাঝে এই ওষুধের প্রভাব পর্যবেক্ষণ পরীক্ষামূলক প্রয়োগ করে, সেখান থেকেই বিশ্ববাসীর জন্য এই দুঃসংবাদটি আসে।

গিলেড সাইন্স জানিয়েছিল, ৫৫০০ রোগীর উপরে এই ওষুধের ক্লিনিকাল ট্রায়াল চলছে। সেই ট্রায়ালের তথ্য গোপন রেখেছিলো প্রতিষ্ঠানটি। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে এই ওষুধের ব্যর্থ ফলাফলের কথা সামনে চলে আসে।

ওই প্রতিবেদনে জানা যায়, ২৩৭ জন রোগীর উপরে ট্রায়াল করে দেখা হয়েছে এই ওষুধ। ১৫৮ জনকে রেমডেসিভির সেবন করিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছিল, বাকি ৭৯ জনকে ওষুধ খাওয়ানো হয়নি।

ফলাফলে দেখা গেছে, রেমডেসিভির যারা সেবন করেছেন তাদের শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। আবার কয়েকজনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা গেছে।

থাকলে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য এখন পর্যন্ত কোনও অনুমোদিত ওষুধ নেই। বিশ্বের বিভিন্ন দেশ কার্যকরী ওষুধ নিয়ে গবেষণা করছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথও বেশ কয়েকটি ওষুধ নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এরই একটি হলো রেমডেসিভির ওষুধ।

বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension