
এ মাস থেকে অমিতাভ রেজার সিনেমা ‘রিকশা গার্ল’ প্রদর্শিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২ শহরে।
যেসব রাজ্যে প্রদর্শিত হবে সেগুলো হচ্ছে, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ফিলাডেলফিয়া, টেক্সাস, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, ওহাইও, ওকলাহোমা, লুইজিয়ানা, অ্যারিজোনা, অরেগন, নর্থ ক্যারোলাইনা, ইলিনয়, মিশিগান, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়াতে। ম্যানহাটনের ঐতিহ্যবাহী মুভি থিয়েটার ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকায় গত ৫ মে সিনেমাটির প্রিমিয়ার হয়।
যুক্তরাষ্ট্রে রিকশা গার্ল-এর স্ক্রিনিং এর দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস। শিল্পী নভেরা রহমান সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। আরো অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র ও অন্যান্যরা। চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ।
আলোচিত এই চলচ্চিত্রটি ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত।



