আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ই-সিগারেট বিস্ফোরিত হয়ে তরুণ নিহত

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসে মুখে থাকা ই-সিগারেট বিস্ফোরিত হয়ে এক তরুণ নিহত হয়েছেন। টেরেন্ট কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয় জানায়, ই-সিগারেট বিস্ফোরিত হওয়ার দুই দিন পর ২৯ জানুয়ারি ফোর্ট ওর্থ এলাকার ২৪ বছর বয়সী উইলিয়াম ব্রাউন মারা যান।

বিস্ফোরণে ই-সিগারেটের ভাঙা টুকরোর আঘাতে উইলিয়ামের ঘাড়ের বাঁ দিকের ধমনী ছিঁড়ে যায় এবং খুলিতে গিয়ে বিদ্ধ হয়।

একই ধরনের দুর্ঘটনায় গত মে মাসে ফ্লোরিডায় এক ব্যক্তি মারা যান। কর্মকর্তারা জানান, সেন্ট পিটার্সবার্গের ৩৮ বছর বয়সী তালমাজে ডি’এলিয়ার ই-সিগারেট বিস্ফোরিত হয়ে তার খুলিতে দুটি ফাটল তৈরি করে। সেই সাথে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। এ মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে গণ্য করা হয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension