
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে করোনার ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ দ্রুত ছড়াচ্ছে
যুক্তরাষ্ট্রে করোনার ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ বা ভারতীয় ধরণ দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)।
একই সঙ্গে এখন পর্যন্ত যেসব নাগরিককে ভ্যাকসিন দেওয়া হয়নি তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিডিসি। খবর সিএনএনের।
করোনা মহামারিতে বিশ্বব্যাপী প্রায় ৩৮ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় ১৫ শতাংশের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ৪৩ লাখ ৫২ হাজার ২৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। ভাইরাসটির কারণে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ছয় লাখ ১৫ হাজার ৭২২ জনের।
ডেল্টা ধরন নিয়ে তারা শঙ্কায় রয়েছে। গত কয়েক দিনে করোনায় শনাক্ত ও মৃত্যুহার কমে এলেও ডেল্টার কারণে এ সংখ্যাটি আবার বাড়তে পারে।



