যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ক্যাসিনোয় গোলাগুলিতে বন্দুকধারীসহ ২ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন ক্যাসিনো রেস্তোরাঁয় গোলাগুলির ঘটনায় বন্দুকধারীসহ ২ জন নিহত হয়েছে। শনিবার রাতে উইসকনসিনের গ্রিন বে’র রেডিসন হোটেলের ক্যাসিনোতে এ হতাহতের ঘটনা ঘটে।

হামলাকারীও পুলিশেরর গুলিতে নিহত হয়েছে। পুলিশের ধারণা ক্যাসিনোটির এক রেস্টুরেন্ট কর্মীর সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল না। তাকে হত্যা করার জন্যই বন্ধুক হামলা চালায় সন্ত্রাসীরা; কিন্তু ঘটনার সময় সে উপস্থিত না থাকায় হামলাকারীর গুলিতে অন্যরা গুলিবিদ্ধ হন। গুরুতর আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

ব্রাউন কাউন্টি শেরিফের লে. কেভিন পাভালক বলেছেন, তদন্তকারীরা বিশ্বাস করেন যে, বন্দুকধারী কোনো নির্দিষ্ট এক ব্যক্তির সন্ধান করছিল; যার ওপর সে রাগান্বিত ছিল।

সে নির্দিষ্ট একজনকে লক্ষ্য করছিল কিন্তু সেখানে সে ছিল না। তবে সে তার কয়েকজন বন্ধু বা সহকর্মীকে গুলি করার সিদ্ধান্ত নিয়েছিল।

বন্দুকধারী বা গুলিবিদ্ধদের কাউকে তত্ক্ষণাত শনাক্ত করা যায়নি। পাওয়ালক জানিয়েছেন, আহত ব্যক্তিকে মিলওয়াকি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ক্যাসিনো গ্রিন বে’র পশ্চিম পাশে ওনিডা নেশন দ্বারা পরিচালিত হয়।

ঘটনার সময় এলাকাতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লেও পরবর্তীতে পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি শান্ত আছে বলে জানায় স্থানীয় পুলিশ। সম্প্রতি বন্দুক হামলা ব্যাপকভাবে বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বন্দুক হামলা কমাতে অস্ত্র আইনে এরই পরিবর্তন আনার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension