নিউ ইয়র্কপ্রবাসযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মোহাম্মাদ হোসেন দীপু, নিউ ইয়র্ক থেকে: আজ ১৩ মে ঈদুল ফিতর যুক্তরাষ্ট্রে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের কয়েক হাজারেরও বেশি মসজিদে ও খোলা আকাশের নিচে বিশ্বের বিভিন্ন ভাষাভাষি মুসলমান সম্প্রদায় ঈদের নামাজ পড়েন।

করোনাভাইরাসের কারণে গেল বছর খোলা মাঠে ঈদের জামাত না হলেও এ বছর করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সিডিসির স্বাস্থ্য নির্দেশনা মেনে ইদেরজামাত আয়োজন করা হয়।

জানা গেছে, নিউ ইয়কের্র কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস, ম্যানহ্যাটন, স্টেটন আইল্যান্ডসহ আশপাশে তিনশ’রও বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যামাইকার হাইস্কুল মাঠে।

নিউ র্ইয়কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বৃহস্পতিবার সকালে ঈদের জামাতে অংশ নিতে অসংখ্য মানুষ খোলা মাঠ, সড়ক ও মসজিদে নামাজ আদায় করেন।

যুক্তরাষ্ট্রের সবচে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা হাইস্কুল মাঠে। এখানে প্রায় ৩ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন।

এছাড়াও ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান, নিউজার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড সহ বিভিন্নস্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এসব জামায়াতে মুসলমান কমিউনিটির সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension