প্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

রূপসী বাংলা ডেস্ক: ভরা বাজারের মধ্যে হামলা চালাল এক বন্দুকবাজ। আর সেই হামলায় প্রাণ হারালেন বেশ কয়েকজন সাধারণ মানুষ।

ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডা প্রদেশের জ্যাকসনভিলে এলাকায়। সেন্ট জন নদীর পারে অবস্থিত জ্যাকসনভিলে ল্যান্ডিং একটি জনপ্রিয় বাজার। প্রতি সপ্তাহান্তে সেখানে অনেক জনসমাগম হয়।

ছুটির দিন হলে তো আর কথাই নেই। আর সেই সময়েই ঘটল বিপত্তি। স্থানীয় সময় রবিবার বিকেলের দিকে ওই বাজারের মধ্যে আচমকা লক্ষ্যহীনভাবে গুলি ছুঁড়তে থাকে এক যুবক।

ছুটির দিনের বাজারে রেস্টুরেন্ট এবং বারগুলোতে বেশ ভিড় ছিল। বন্দুকবাজের হামলায় কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হতে হয় অনেককে। বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ভিড়ের মধ্যে আচমা গুলি চলতে শুরু করলে দিগবিদিক শূন্য হয়ে ছোটাছুটি শুরু করে দেয় অনেকে। সৃষ্টি হয় চরম বিশৃঙ্খল অবস্থার। প্রাণ বাঁচাতে অনেকেই লুকিয়ে পরার চেষ্টা করতে থাকে। বিভিন্ন জায়গায় দাহ্য পদার্থ ছড়ানো বাজারের মধ্যে ছড়ায় তীব্র আতংক।

প্রত্যক্ষদর্শীদের মতে হামলাকারী যুবক ভিডিও গেম খেলার জন্য জ্যাকসনভিলে ল্যান্ডিং-এ এসেছিল। আমেরিকার জনপ্রিয় ফুটবল ভিডিও গেম ম্যাডেন এনএফএল খেলেছিল সে। দীর্ঘক্ষণ গেম খেলার পড়ে সে পরাস্ত হয়। এরপরেই নাকি হামলা চালায় ওই যুবক।

হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শুরু হয় পালটা জবাব। শেষ পাওয়া খবর অনুসারে হামলাকারী বন্দুকবাজ পুলিশের গুলিতেই প্রাণ হারিয়েছে। ফ্লোরিডা পুলিশ এবং স্থানীয় সংবাদ মাধ্যম সেই খবর নিশ্চিত করেছে।

যদিও হামলাকারী ঠিক উদ্দেশ্যে গুলি আচমকা ছুঁড়তে শুরু করল সেই বিষয়ে সন্দিহান পুলিশ। ভিডিও গেম খেলার বিষয়টি মাথায় রেখেও নিশ্চিত করে কিছুই পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension