
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন দুর্ঘটনায় ৫ জন নিহত
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আলবুকার্কে গরম বাতাসের একটি বেলুন বিদ্যুৎ লাইনের সঙ্গে আঘাত হেনেছে।
এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
শহরের পুলিশ বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ঝুড়িতে যাত্রী নিয়ে বেলুনটি বিচ্ছিন্নভাবে উড়ছিল এবং বিধ্বস্ত হয়ে যায়। বেলুনটি পুরো বিশৃঙ্খল অবস্থায় মাটিতে পড়ে।
Our officers are responding to a hot air balloon crash in the area of Central Ave and Unser Blvd where a balloon appears to have hit a power line.
— Albuquerque Police Department (@ABQPOLICE) June 26, 2021



