
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ২৩ বছরে সবচেয়ে কম জন্মহার
যুক্তরাষ্ট্রে টানা ছয় বছর জন্মহার কমছে। ১৯৭৯ সালের পর গত বছর জন্মহার সবচেয়ে কম ছিল। যুক্তরাষ্ট্রে গত বছর প্রায় ৩৬ লাখ শিশুর জন্ম হয়, যা আগের বছরের তুলনায় ৪ শতাংশ কম। সিডিসি ও ন্যাশনাল সেন্টার ফর হেলথের এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে বলে খবর দিয়েছে বিবিসি।
জনতত্ত্ববিদরা উর্বরতার হার পরীক্ষা করে দেখেছেন, যুক্তরাষ্ট্রে সাধারণত ১৫ থেকে ৪৪ বছর বয়সীরা সন্তান ধারণে সক্ষম। গত বছর যুক্তরাষ্ট্রে সাধারণ জন্মহারে দেখা যায়, প্রতি হাজার নারীর মধ্যে অন্তত ৫৬ জন সন্তান ধারণে সক্ষম। এখন পর্যন্ত এ হার সর্বনিম্ন এবং ১৯৬০ সালের গোড়ার দিকের হিসাব ধরলে প্রায় অর্ধেক।
যুক্তরাষ্ট্রের শ্বেতাংঙ্গ, কৃষ্ণাঙ্গ ও লাতিন নারীদের মধ্যে জন্মহার ৪ শতাংশ কমেছে। এশিয়ান নারীদের ক্ষেত্রে এ হার ৯, হাওয়াইয়ান ও অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নারীদের ক্ষেত্রে ৭ শতাংশ।❐



