
যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর আলোচনা সভা
রূপসী বাংলা ডেস্ক:আগামী ১০ই মে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উৎক্ষেপণ হবে । এ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এক জরুরী সভার আয়োজন করে গত ৮ই মে রোজ মঙ্গলবার রাত ৯.০০ টায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে । সংগঠনের সভাপতি নুরুজ্জামান সরদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সহ সভাপতি মাহবুব রহমান, যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ জি কিবরিয়া,সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মুরাদ,কামাল হোসেন রাকিব,মনিরুল আলম দিপু, পাঠাগার সহ সম্পাদক মো: কামাল,স্টেট যুগ্ন সাধারন সম্পাদক তরিকুল ইসলাম সুজন, সদস্য মো: সোলাইমান, কুইন্স যুবলীগ সভাপতি নান্টু সহ আরো অনেকে । সভাপতি তার বক্তব্যে ইতিহাসের অংশ হিসেবে সমুদ্র জয়ের পর এবার আকাশ জয়ে জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান । সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয় ।



