
যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও সাংবাদিক আহমেদ মুসা মারা গেছেন
বিশিষ্ট লেখক, সাংবাদিক, নাট্যকার ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আহমেদ মুসা মারা গেছেন।
গতকাল ১৭ এপ্রিল আমেরিকার ক্যানসাস স্টেটের মিসৌরীর এক হাসপাতালে তিনি মারা যান।
আহমেদ মুসার ছোট ভাই ইউসূফ আহমেদ গণমাধ্যমকে তার মৃত্যুর জানিয়েছেন। এছাড়া মুক্তধারা নিউ ইয়র্ক এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছে।
গেল বেশ কিছুদিন ধরে আহমেদ মুসা অসুস্থ হয়ে প্রথমে নিউ ইয়র্কে পরবর্তীতে তার মেয়ের কাছে টেক্সাসের ওকলাহোমা সিটিতে এবং শেষে কানসাসেরি মিসৌারিতে ছেলের কাছে ছিলেন।
স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। পরিবারের সবাই যুক্তরাষ্ট্রের কানসাসেই অবস্থান করছেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী সেখানেই তাকে দাফন করা হবে।
বাংলাদেশ থেকে আমেরিকায় অভিবাসী হওয়ার পর আহমেদ মুসা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল পত্রিকা সম্পাদনা করেন। সাংবাদিকতা ছাড়াও তিনি উপন্যাস, প্রবন্ধ, কলাম ও বিভিন্ন নাটক রচনা করেছেন।❐



