
যৌন হেনস্তার অভিযোগে বরখাস্ত করা হল ‘যশ রাজ ফিল্মস’র এই সদস্যকে
রূপসী বাংলা বিনোদন ডেস্ক:
#MeToo এর জেরে ‘যশরাজ ফিল্মস’র উচ্চপদস্ত আধিকারিক আশিস পাতিলকে বরখাস্ত করা হল৷ জানা গিয়েছে, যশ রাজ ফিল্মসের এই বিজনেস হেড অসংখ্য মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন৷ ট্যুইটার থেকে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যশ রাজ ফিল্মসকে ট্যাগ করে প্রতিটি অভিযোগ এসেছে আশিসের বিরুদ্ধে৷
যশ রাজ ফিল্মস নিজেদের ট্যুইটার পেজে লিখেছেন যে তাঁরা তাঁদের বিজনেস হেড আশিস পাতিলকে বরখাস্ত করছেন৷ যৌন হেনস্তা অভিযুক্ত কোনও ব্যক্তিকে তাঁরা নিজেদের প্রোডাকশন হাউজে রাখতে চায় না৷ যশ রাজ ফিল্মসের মুখপাত্র জানিয়েছেন, “আমরা প্রত্যেককে অনুরোধ জানিয়েছিলাম যে সামনে তাদের নিজেদের হেনস্তার কথা জানাতে৷ আমরা যথাসাধ্য চেষ্টা করব তাদের সাহায্য করার৷ নিজেদের অধিকারের মধ্যে ঘটনার তদন্ত করব৷”
তিনি আরও বলেছেন, “যদি অভিযোগগুলি সত্যি হয় তাহলে আমরা কঠোর পদক্ষেপ নেব৷ কারণ যশ রাজ ফিল্মস যৌন হেনস্তা, এবং মহিলাদের প্রতি অভব্য আচরণ সহ্য করবে না৷” যদিও পাতিল প্রতিটি অভিযোগ মিখথ্যে বলে দাবি করেছেন ইতিমধ্যে৷



