প্রধান খবরভারত

রাফায়েল ইস্যুতে পাকিস্তানের মত কথা বলছেন রাহুল গান্ধী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: রাহুল গান্ধী রাফায়েল ইস্যু নিয়ে যা যা প্রশ্ন করছেন. সবই এর আগে, পাকিস্তান করেছে৷ রাহুল গান্ধী এই চুক্তির ব্যাপারে যা জানতে চান, পাকিস্তানও কি তাই জানতে চায়? এই ভাষাতেই কংগ্রেস সভাপতিকে কটাক্ষ বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র৷

তিনি কটাক্ষ করেছেন পাকিস্তানের সুরে সুর মিলিয়ে কি প্রমাণ করতে চাইছেন রাহুল? শত্রু দেশ পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে এই ইস্যুতে তিনি কাজ করছেন বলে দাবি বিজয়বর্গীয়র৷ মধ্যপ্রদেশের ইনদোরে দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন তিনি৷ তাঁর মন্তব্য ক্ষমতার লোভে পাকিস্তানের সুরেই কথা বলছেন রাহুল৷

রাফায়েল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সুপ্রিম কোর্টের কাছ থেকে ক্লিনচিট পেয়েছে বলে দাবি করে বিজয়বর্গীয় বলেন রাহুল গান্ধীর এরপর লজ্জা হওয়া উচিত৷ তা না করে তিনি এখন আবার যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি দাবি করছেন বলে ব্যঙ্গ করেছেন বিজেপির এই সাধারণ সম্পাদক৷

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রাফায়েল রায়ে বিজেপি স্বস্তিতে। তবে আর্থিক দিক নিয়ে নাক গলাতে চায়নি দেশের উচ্চ আদালত। এমত অবস্থায় রাহুলের রাজনৈতিক কৌশলকে চেপে ধরতে চাইছে গেরুয়া শিবির। অমিত শাহ যেমন সাংবাদিক সম্মেলন করে বলেছেন, দেশবাসীকে জবাব দিতে হবে কংগ্রেস সভাপতিকে। রাহুল কোথা থেকে রাফায়েল সম্পর্কিত তথ্য পেয়েছেন তাও জানতে চেয়েছে বিজেপি।

তবে তাতে দমতে রাজি নন কংগ্রেস সভাপতি৷ রাফায়েল ইস্যুতে আক্রমণের সুর আরও চড়িয়েছেন তিনি৷ কংগ্রেস সভাপতি ফের রাফায়েল নিয়ে মোদীর বিরুদ্ধে সরব। হিট ডায়ালগ আওড়ে রাহুল বলেন, চৌকিদার চোর হ্যায়। কংগ্রেস সভাপতির মতে, গোটা দেশ জেনে গিয়েছে চৌকিদারই চোর। প্রমাণ করে দেব প্রধানমন্ত্রীর বন্ধু অনিল অম্বানিকে বরাত দেওয়া হয়েছিল। তাঁর আরও প্রশ্ন, রাফালের দাম ৫২৬ কোটি টাকা। কিন্তু ১৬০০ কোটি টাকা দাম দেওয়া হল কেন? হ্যালকে বরাত না দিয়ে কেন অনিল অম্বানিকে পাইয়ে দেওয়া হল বরাত?

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension