প্রধান খবরভারত

রামমন্দিরের জন্য সোনার ইঁট দেবেন বাবরের বংশধর

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: এবার অযোধ্যায় রাম মন্দির তৈরিতে সোনার ইঁট দান করার প্রস্তাব দিলেন মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর দাবি করা প্রিন্স হাবিবুদ্দিন টুসি৷ তবে তিনি জানান, ১৫২৯ সালে বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের বংশধর হওয়ায় বাবরি মসজিদ-রাম জন্মভূমি জমির ওপর তাঁর অধিকার রয়েছে তাই সেই জমি তাকে প্রত্যর্পণ করা হোক৷

রবিবার হাবিবুদ্দিন জানান, সুপ্রিম কোর্ট যদি তাঁকে জমিটি দেন, তাহলে তিনি তা রামমন্দির তৈরির জন্য তা দান করবেন৷ কারণ রামমন্দিরের এই ভাবাবেগকে তিনি শ্রদ্ধা করেন৷
গত বছর বিতর্কিত ওই এলাকা পরিদর্শনের সময় রামমন্দিরের জন্য জমি দানের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন বলে জানা যায়৷

এমকি রামমন্দির ধ্বংসের জন্য তিনি হিন্দুদের কাছে ক্ষমাও চেয়ে নেন৷ প্রতীকী স্বরূপ তিনি ‘চরণ-পাদুকা’ তাঁর মাথাতে তুলে নেন৷

উল্লেখ্য, গত এপ্রিলে জানা যায় ভোপালে বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুরের কাছে রয়েছে রামমন্দিরের জন্য  রয়েছে রুপোর ইঁট৷ ভোটের মরসুমে নির্বাচন কমিশনের কাছে তিনি যে হলফনামা জমা করেন তাতে বলা হয় প্রজ্ঞার কাছে রয়েছে দেড়শো গ্রাম ওজনের একটি রুপোয় মোড়া ইট। যা তিনি রেখেছেন রামমন্দির তৈরির কাজে লাগানো জন্য। হলফনামায় থেকে পাওয়া তথ্য অনুসারে ওই রুপোর ইটের বর্তমান দাম ৭০০০ টাকা। তাছাড়া ওই ইঁটের উপর রামের নামও লেখা রয়েছে।

তবে এই রামমন্দির ইস্যুর জল কোনদিকে গড়াবে এখন সেটাই দেখার৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension