
রাসেল ও হিমেলের মৃত্যুতে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের শোক সভা
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রচার সম্পাদক মোজাম্মেল হক রাসেল ও তার ছোট ভাই হিমেল এ জয়ের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ গতকাল এক শোক সভার আয়োজন করে।
আজ সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হওয়া, এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় করা হয়। এতে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রচার সম্পাদক মোজাম্মেল হক বসবাসরত সাবেক ও বর্তমান ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শোক সভায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সংগঠনটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে নেতৃবৃন্দ নিহত মোজাম্মেল হক রাসেল ও তার ছোট ভাই হিমেলের পরিবারের পাশে দাঁড়াতে সকলকে আহ্বান জানানো হয়।
শোক সভায় উপস্থিত ছিলেন মো. মহিউদ্দীন দেওয়ান, মজিবুর রহমান, মো. সাখাওয়াত বিশ্বাস, মো. রফিকুর রহমান, আব্দুল হামিদ, মাহফুজ হায়দার, শিবলী সাদেক, এম উদ্দিন আলমগীর, জয়নাল আবেদীন জয়, জাহাঙ্গীর হোসেন মিয়া, হেলাল মিয়া, আল আমীন আকন্দ, সৈয়দ গোলাম কিবরিয়া, সৈয়দ সাজ্জাদ রায়হান, মো. আমিনুল ইসলাম, জসিম উদ্দীন ভুঁইয়া, দেওয়ান হাসান, ফাহিম আহমেদ, মৃদুল আমিন করিম, আহমেদ নূর আবীর, সাখাওয়াত রাজীব, মো. সামশুদ্দোহা ডন, রফিকুর রহমান সাফাত।
প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের রচেস্টার এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই ভাই মোজাম্মেল হক রাসেল ও তার ছোট ভাই হিমেল এ জয় ঘটনাস্থলেই মারা যান। তারা নায়গ্রা জলপ্রপাত দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন তারা।❐



