প্রবাস

রিয়াদে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের সাকরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার রিয়াদ বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেননি। দূতাবাসের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

জানা গেছে, রাজধানী রিয়াদ থেকে ১৮০ কিলোমিটার দূরের শহর সাকরাতে যাওয়ার সময় এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে। সাকরা প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়।

গাড়িতে ১৭ জন ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া আরো দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রিয়াদে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ সাকরা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension