রুশ নিরাপত্তা দপ্তরে বিস্ফোরণ, নিহত ১
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় নিরাপত্তা দপ্তর ফেডারেল সিক্যুরিটি সার্ভিস (এফএসবি) ‘র এক স্থানীয় কার্যালয়ের বুধবার বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছে।
স্থানীয় বার্ত সংস্থা তাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
রুশ সংবাদ সংস্থা তাস জানায়, রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আরখানগেলস্ক শহরে এফএসবির কার্যালয়ে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে রেডিও ফ্রি ইউরোপ রেডিও লিবার্টি নামক এক সংবাদ মাধ্যম।
তারা বলছে, বুধবার এক অজ্ঞাতনামা ব্যক্তি রুশ নিরাপত্তা দপ্তরের পাশে অবস্থান নিয়ে তার ব্যাগ থেকে বিস্ফোরক ডিভাইসটি বের করে। এসময় এটি বিস্ফেরিত হয়। এতে ওই ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় এফএসবির তিন কর্মীও আহত হয়েছেন।
এ সম্পর্কে আরখানগেলস্ক অঞ্চলের গভর্নর জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নিহতের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।
বিস্ফোরণের পর এফএসবির ওই ভবন থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে এবং ভবনটির নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সূত্র: রয়টার্স



