আন্তর্জাতিক

রেড লাইট এলাকার বাইরে যৌনকর্মীদের কাজের সুযোগ দিচ্ছে এই দেশ

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্কঃ রেড লাইট এলাকার বাইরে বেরিয়ে এবার কাজ করার সুযোগ দেওয়া হবে যৌনকর্মীদের। এমনই সুযোগ দিচ্ছে আমস্টারডাম। আমস্টারডামে গেলে দেখা যায়, কাঁচের বুথে দাঁড়িয়ে রয়েছেন যৌনকর্মীরা। কিন্তু ক্রমশ ফটোগ্রাফারদের ছবির বিষয় উঠছিলেন তাঁরা। ফটোগ্রাফারদের চাপে আসল ক্লায়েন্টরাও সরে যাচ্ছিল। এমনই অভিযোগ জানাচ্ছিলেন যৌনকর্মীরা। তাই এবার তাঁদের কথা মাথায় রেখেই বিশেষ উদ্যোগ নিচ্ছে সেদেশের সরকার।

সরকারের তরফে জানানো হয়েছে, যৌনপল্লী থেকে বেরিয়েও কাজ করতে পারবেন তাঁরা আপাতত। আমস্টারডামের যে কোনও জায়গায় এই কাজ করার লাইসেন্স দেওয়া হয়েছে তাঁদের।

আমস্টারডামের প্রথম মহিলা মেয়র ফেমকে হালসেমা এই বিষয়টিতে প্রথম নজর দেন। এরপর সরকারি স্তরে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানেই আলোচনা হয় যে, যৌনপল্লীকে ঢেলে সাজানো হবে। তার জন্য আপাতত বাড়ি থেকে বা কোনও ট্যুরিস্ট প্লেসে কাজ করার সুযোগ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে তাদের কাজের সুযোগও বাড়বে।

‘ওয়ালেন’ নামে একটি এলাকাই আমস্টারডামের রেড লাইট এরিয়া। সেখানে একটি বিশেষ উইন্ডো রয়েছে, যার মধ্যে যৌনকর্মীরা নিজেদের ডিসপ্লে করে। সেখানে উপচে পড়ে ট্যুরিস্টদের ভিড়। এমনিতেই আমস্টারডামের জনসংখ্যার থেকেও বেশি পর্যটক আসেন প্রত্যেক বছর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension