প্রবাস

রোম দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

বাংলাদেশ দূতাবাস, রোম, ইতালি যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন।

দূতাবাসের অডিটরিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। রোমে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর ৭ মার্চ এর ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরে উপস্থিত অতিথিরা আলোচনা সভায় অংশগ্রহণ করে বাঙালির মুক্তির আন্দোলনে ৭ মার্চের গুরুত্ব তুলে ধরেন। সবশেষে রাষ্ট্রদূত তার সমাপনী বক্তব্য দেন।

বক্তব্যে রাষ্ট্রদূত ৭ মার্চের বঙ্গবন্ধুর এ ভাষণকে ইতিহাসের কালজয়ী ভাষণগুলোর মধ্যে অন্যতম অবিস্মরণীয় ভাষণ বলে উল্লেখ করেন। বঙ্গবন্ধুর এই কালজয়ী ভাষণ শুধুমাত্র বাঙালির জন্য নয়, সারা বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে মর্মে রাষ্ট্রদূত উল্লেখ করেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনমানুষের জন্য নিবেদিত প্রাণ, নির্লোভ, অসাম্প্রদায়িক এবং মানবিক গুণাবলী সম্পন্ন একজন বিরল রাষ্ট্রনায়ক।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, এ ভাষণই ছিল স্বাধীনতার লক্ষ্যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য বাঙালি জাতির মূল প্রেরণার উৎস। তিনি এ ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে মর্যাদায় Memory of the World International Register – এ অন্তর্ভুক্তির মাধ্যমে যথাযথ সম্মান প্রদর্শন করা হয়েছে বলে উল্লেখ করেন।

তিনি বলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল উন্নত জাতি ও দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার, যা আজ তারই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করে চলেছেন।

এসময় রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, ৭ মার্চের অঙ্গীকার হোক ‘প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে, উন্নত দেশ ও জাতির হিসেবে বিশ্বে এড়িয়ে নেয়া।

পরিশেষে তিনি, মানবঘাতী করোনাভাইরাসের বিশ্বব্যাপী বিস্তারে তার শঙ্কা ব্যক্ত করে সবাইকে বিস্তার রোধে সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ দেন। মহান সৃষ্টিকর্তার কাছে তিনি এ মহামারি থেকে ইতালি প্রবাসী বাঙালিসহ বিশ্বের সকল মানুষের সুরক্ষার জন্য দোয়া করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension