প্রধান খবরবাংলাদেশ

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য জাতিসংঘ ও আইপিইউকে ধন্যবাদ – মুহাম্মদ ফারুক খান এমপি

রূপসী বাংলা ডেস্ক:বাংলাদেশ প্রত্যাশা করে চলমান সমঝোতা অনুযায়ী জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের দ্রুত ফিরিয়ে নেবে মিয়ানমার।’ স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর বার্ষিক সংসদীয় শুনানি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি।

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মানবিক কারণে বাংলাদেশ নিরাপদ আশ্রয় দিয়েছে মর্মে এমপি ফারুক খান উল্লেখ করেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য জাতিসংঘ ও আইপিইউকে ধন্যবাদ জানান।

দুই দিনব্যাপী এই বার্ষিক সংসদীয় শুনানিতে মুহাম্মদ ফারুক খান ৬ সদস্যের বাংলাদেশ পার্লামেন্টারি দলের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ ডেলিগেশনের অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন সংসদ সদস্য মুন্নুজান সুফিয়ান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, ফখরুল ইমাম, আনোয়ারুল আবেদীন খান ও আয়েন উদ্দিন।

দুই দিনব্যাপী এই সংসদীয় শুনানির বৃহস্পতিবার ছিল প্রথম দিন। সকাল পৌনে ১০টায় এর উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিরোস্লাভ ল্যাজাক।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension