
রোহিঙ্গা নির্যাতনে হলিউডে আন্তর্জাতিক প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত
রূপসী বাংলা ডেস্ক: তপন দেবনাথ, লস এঞ্জেলেস : মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর জাতিগত নির্যাতনের প্রতিবাদে হলিউডে আন্তর্জাতিক প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কুটির শিল্প গবেষক মোহাম্মদ শাহজাহান বাবুল ও মায়ানমারের জাহিদ আরাকানের নেতৃত্বে গত ২৫ আগষ্ট বিকাল তিনটায় হলিউডের ডলবি থিয়েটাররে সামনে এই প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

অবিলম্বে রোহিঙ্গা নির্যাতন বন্ধ, সসম্মানে তাদের বাংলাদেশ থেকে স্বদেশ প্রেরণের নিমিত্তে মায়ানমার সরকার, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সরকার ও জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন ম্যাক্সিকান আমেরিকান কমিউনিটির পক্ষে আলফ্রানসো গমেজ, আফ্রিকান আমেরিকান কমিউনিটির পক্ষে রিচার্ড, নাইজেরিয়ান কমিউনিটির পক্ষে একনস, ইহুদি কমিউনিটির পক্ষে সিনথিয়া, খ্রীস্টান চার্চের পক্ষ থেকে এমি।
এছাড়া ভারতের পক্ষ থেকে রাজবিহারী, নেপালের পক্ষ থেকে শিদু ও ভুটানের পক্ষ থেকে থিমপাও বক্তব্য রাখেন। উল্লেখ্য যে বাংলাদেশের প্রখ্যাত কুঠির শিল্প গবেষক মোহাম্মদ শাহজাহান বাবুল হলিউডে ‘মোহাম্মদ বাংলাদেশ’ নামে বিশেষভাবে পরিচিত। ডবলি থিয়েটার সংলগ্ন স্টার লইন টুরস এ তিনি অপারেশন ম্যানেজার হিসাবে কর্মরত আছেন।



