প্রধান খবরভারত

লাগামহীন দূষণে তাজমহলে কালো আঁচড় বাঁচাতে নতুন লড়াই

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দূষণের জেরে দমবন্ধ পরিস্থিতি রাজধানী দিল্লির। ধোঁয়াশার গাঢ় চাদরে ঢেকে রয়েছে উত্তরপ্রদেশ,দিল্লি-সহ গোটা উত্তর ভারত। এর মাঝেই আগ্রার তাজমহলের বাতাসে দূষণের পরিমাণ কমিয়ে দু’টি হাওয়া পরিশোধক বা এয়ার পিউরিফায়ার বসাতে চলেছে তাজমহল কর্তৃপক্ষ।

কারণ এমনিতেই তাজের সৌন্দর্য তার জগৎ প্রসিদ্ধ শুভ্র ঝলকে৷ বিরাট এই স্থাপত্য আন্তর্জাতিক পর্যটন আইকন ও ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে সুপরিচিত৷ সেই রূপে লেগেছে দূষণ কলঙ্ক৷ ইতিমধ্যেই তাজকে তার পূর্ব রূপ ফিরিয়ে দিতে চলছে কাজ৷ তায় প্রাক শীতের ভয়াবহ বায়ু দূষণের ধাক্কা৷ সবমিলে হাঁসফাঁস করছে তাজ৷

মূলত তাজমহলের ভিতরে হাওয়ার দূষণের পরিমাণ কমাতে এবং দর্শনার্থীদের কথা মাথায় রেখেই এই এয়ার পিউরিফায়ার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আগ্রা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার আর কে রাঠি জানান, ‘তাজমহলের গেটের সামনে দুইটি এয়ার পিউরিফায়ার বসানোর জন্য একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সেই কাজ সম্পন্ন হবে। এই দূষণ পরিস্থিতিতে দর্শনার্থীদের যাতে কোনও সমস্যা না হয় এবং তাজমহলের পরিবেশ যতটা সম্ভব দূষণ মুক্ত করা যায়, সেই কথা মাথায় রেখেই এই এয়ার পিউরিফায়ার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি মুঘল সম্রাট শাহজাহানের সাধের তাজমহলের পরিবেশ দূষিত হওয়ার থেকে বাঁচাতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আগ্রার জনগণ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension