প্রবাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১১৪ বাংলাদেশি

অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় ১১৪ বাংলাদেশীকে আটকের পর দেশে পাঠিয়ে দিয়েছে লিবিয়া সরকার। আজ বৃহস্পতিবার সকালে বোরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আইওএম-এর সহায়তায় তারা দেশে ফিরেছেন। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, যাত্রীরা লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন। সকাল ৮টা ১৫ মিনিটে বিআরকিউ ২২০ নামক একটি ফ্লাইটে ১১৪ জনকে দেশে আনা হয়। আইওএম-এর পক্ষ থেকে প্রত্যেককে খাবার ও ৪ হাজার ৭৫০ টাকা করে দেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, এ যাত্রীরা ২০২১ সালের বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় দুবাই, ওমান ও মালয়েশিয়া যায়। সেখান থেকে দালালের মাধ্যমে লিবিয়ায় যায়, সেখান থেকে দালালরা ত্রিপোলিতে নিয়ে গেমঘরে রাখে। সেখান থেকে বিভিন্ন সময়ে লিবিয়ার পুলিশ ও সেনাবাহিনীরা তাদের আটক করে। দালালরা ১১ থেকে ১২-১৫ লাখ টাকা হাতিয়ে নেয়।

যাত্রীরা কেউ ৬ মাস, কেউ ৯ মাস জেল খেটেছে। পরবর্তীতে জাতিসংঘের দ্য ইউনাইটেড নেশনস মাইগ্রেশন এজেন্সি আউট পাস নিয়ে তারা দেশে আসে বলেও জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension