ভারতরাজনীতি

লোকসভার ২০ আসনের প্রার্থী ঘোষণা করল সিপিএম

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সপ্তদশ নির্বাচনের প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। সকল বাম শরিকদের মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিএম।

এবারের লোকসভা নির্বাচন শাসক বিজেপি এবং অবিজেপি সকল রাজনৈতিক দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। আর বিজেপির মতাদর্শগত প্রধান বিরোধী হচ্ছে বামেরা।

যদিও বিজেপি বিরোধিতায় এই মুহূর্তে দেশে শীর্ষ স্থানে রয়েছে বাম তথা সিপিএম বিরোধিতা করে উঠে আসা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক যুগেরও বেশি সময় পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্না দিতে দেখা গিয়েছে কলকাতার রাজপথে। আগে বাম বিরধিতার ধর্না দিয়ে শিরোনামে উঠে এসেছিলেন। এবারেও তিনি ধর্না দিয়েছেন, তবে এখন তিনি রাজ্যের শাসক।

মমতার রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট গঠন করে নির্বাচনে লড়াই করার পরিকল্পনা করেছে। ২০১৬ সালেও এই জোট দেখা গিয়েছিল বাংলায়। তবে বিশেষ সফল হয়নি। পরে রাজ্যের একাধিক উপনির্বাচনে দুই দলকে পৃথক পৃথক প্রার্থী দিতে দেখা গিয়েছিল।

বাংলার মাটিতে বাম-কংগ্রেস রাজনৈতিক সমীকরণ কী হতে চলেছে সেটা এখনও স্পষ্ট নয়। আসন সমঝোতা নিয়ে জটিলতা থেকেই গিয়েছে। এই অবস্থায় কেরলের ২০টি আসনে প্রার্থী ঘোষণা করল সিপিএম। ওই রাজ্যের মোট লোকসভা আসন রয়েছে ২১টি। যার মধ্যে একটি বাদ রেখে বাকি সব আসনেই প্রার্থী ঘোষণা করেছে সিপিএম।

দেখুন সেই প্রার্থীদের নামের তালিকা:

1. Thiruvananthapuram – C Divakaran, 2. Attingal – Dr. A Sampath, 3. Kollam – KN Balagopal, 4. Mavelikara – Chittayam Gopakumar, 5. Pathanamthitta – Veena George, 6. Alappuzha – Adv A.M ARIFF, 7. Kottayam – V N Vasavan, 8. Idukki – Adv. Joice George, 9. Ernakulam – P Rajeev, 10. Chalakudy – Innocent, 11. Thrissur – Rajaji Mathew Thomas, 12. Palakkad – MB Rajesh, 13. Alathur – PK Biju, 14. Kozhikode – A Pradeep Kumar, 15. Vatakara – P Jayarajan, 16. Wayanad – P.P Suneer, 17. Malappuram – VP Sanu, 18. Ponnani – PV ANVAR, 19. Kannur – P.K.Sreemathi Teacher, 20. Kasaragod – KP Satheesh Chandran

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension