প্রধান খবরবাংলাদেশ

শনিবার থেকে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর শনিবার মধ্যরাত থেকে ভোটের দিন ৩০ ডিসেম্বর দিবাগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত নির্বাচন কমিশনের স্টিকার ব্যতিত সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
 
এছাড়া আগামীকাল শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত থেকে ১ জানুয়ারি দিবাগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত মোট চার দিন সারাদেশে মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞা রয়েছে।
 
তবে নির্বাচন কমিশনের স্টিকার ব্যবহার করে সাংবাদিকরা মোটরসাইকেল চালাতে পারবেন।
 
জানা গেছে, যান চলাচলের নিষেধাজ্ঞার সময় রিটার্রিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজে নিয়োজিত যানবাহনে নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
 
এ ছাড়া মহাসড়ক, বন্দর ও জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension