প্রধান খবরবাংলাদেশরাজনীতি

শপথ নিতে স্পিকারকে চিঠি দিলেন সুলতান-মোকাব্বির

রূপসী বাংলা নিউজ ডেস্ক: একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান আগামী ৭ মার্চ শপথ নিতে যাচ্ছেন। সংসদ সচিবালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (০২ ফেব্রুয়ারি) এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার বরাবর চিঠি দিয়েছেন তারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীকে নিয়ে নির্বাচিত হয়েছেন। আর মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীকে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর দলীয় সিদ্ধান্তে গণফোরাম থেকে নির্বাচিত এই দুই সংসদ সদস্য এতদিন শপথগ্রহণ নেননি। সম্প্রতি ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বাধীনতার মাস মার্চে সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে মোকাব্বির খান বলেন, নেতাকর্মী ও সাধারণ মানুষ আমাকে তাদের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখার দাবি এবং অনুরোধ জানিয়েছেন। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি শপথ গ্রহণ করছি।

এদিকে শপথ নেয়ার আগে সিলেট হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন সুলতান মনসুর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension