
বাংলাদেশ
শিবালয়ের জনপ্রিয় ইউএনও’র বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি সুবিধাভোগী মহল
মানিকগঞ্জ প্রতিনিধ:মানিকগঞ্জের শিবালয়ে একটি স্বার্থানেষী মহলের কারনে সরকারী কর্মকর্তারা স্বস্তিতে চাকুরি করতে পারছেন না। সংঘবদ্ধ ওই চক্রটি নিজেদের স্বার্থে আঘাত লাগলেই কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অপতৎপরতা চালান বলে অভিযোগ ওঠেছে।এ চক্রের সবশেষ শিকার হয়েছেন শিবালয় উপজেলার নির্বাহী অফিসার কামাল মোহাম্মদ রাশেদ।মিথ্যা অভিযোগ এনে তাকে অন্যত্র বদলী করতে মরিয়া হয়ে ওঠেছেন চক্রটি।
অথচ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক সমাজ,সচেতন মহলসহ সকল শ্রেনী পেশার মানুষ মনে করেন, কামাল মোহাম্মদ রাশেদ শিবালয়ে দায়িত্ব নেয়ার পর উপজেলার দৃশ্যত অনেক পরিবর্তন এসেছে।উপজেলার উন্নয়নে তার পরিকল্পনা,সে মতে বাস্তবায়ন এবং সর্বপরি কাজের প্রতি আন্তরিকতায় সবাই মুগ্ধ।
বিভিন্ন সূত্র জানায়,শিবালয় উপজেলায় রাজনৈতিক ও জনপ্রতিনিধির পদ ব্যবহার করে তিনজন ব্যক্তি এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন।নিজেদের স্বার্থ হাসিল করতে না পারলেই তারা বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারীর পিছনে লাগেন।মাঠ পর্যায়ে কোন জনসর্মথন না থাকলেও,ওই চক্রটি নিজেদের পদ-পদবী ব্যবহার করে বিভিন্ন ভাবে লবিং চালিয়ে কর্মকর্তাদের হেনস্তা করেন।এর আগে বেশ কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের চক্রান্তের শিকার হয়ে অন্যত্র বদলী হতে বাধ্য হয়েছেন।
নিজেদের স্বার্থ হাসিল না হওয়ায় একই ভাবে তারা বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।উধর্তন কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য দিয়ে ভুল বুঝিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলী করানো হযেছে।ইউএনও যাতে বদলীর আদেশ বাতিল না করতে পারেন এজন্য তারা নানা অপতৎপরতা অব্যাহত রেখেছেন।
এছাড়াও কয়েকটি অনলাইন পত্রিকায় ভুল তথ্যের ভিত্তিতে জনপ্রিয় ইউএনওর বিরুদ্ধে মনগড়া সংবাদ প্রকাশিত হওয়ায় উপজেলার সাধারন মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছ
এঘটনায় সংখুব্ধ হয়ে হয়ে ওঠেছেন শিবালয় উপজেলার সচেতনমহল।
বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলে জানাগেছে,কামাল মোহাম্মদ রাশেদ শিবালয়ে যোগদানের পর থেকেই এলাকার উন্নয়নকাজ বাস্তবায়নে বাস্তবমুখি নানা পদক্ষেপ গ্রহন করেছেন।প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালাচ্ছেন তিনি।
দায়িত্বকালীন দেড় বছরে উপজেলায় ডিজিটাল হিয়ারিং সিস্টেম,হৃদয়ে শিবালয় নামে ফেসবুক লাইভে জনগনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া,ইউনিয়ন গুলোতে অনলাইন সেবা,শিক্ষার মানউন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ডিজিটাল যন্ত্রপাতি দেয়া,খেলার মাঠ ভরাট,গ্রামীণ অবকাঠামো উন্নয়ন,উপজেলা প্রশাসনের বাউন্ডারীসহ সামনের খাল সৌন্দয্য বর্ধন করা,দুর্গম আলোকদিয়া চরে গুচ্ছ গ্রাম ও আশ্রয়নকেন্দ্র,খেলার মাঠ,স্বাস্থ্যসেবা কেন্দ্র,কবরস্থান নির্মাণসহ নানা উদ্যোগ বেশ প্রশংসা কুড়িয়েছে।
আরিচা শীল পাড়া সার্বজনীন মন্দিরে জাতীগত দাঙ্গা নিষ্পত্তি হয়েছে তারই উদ্যোগে।সরকার দলীয় রাজনৈতিক নেতারা মনে করেন,সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে জনগণকে সম্পৃক্ত করা উপজেলা নির্বাহী কর্মকর্তার উল্লেখযোগ্য সফলতা।
তেওতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের,আরুয়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজামান মাসুমসহ বেশ কয়েকজন চেয়ারম্যান জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তার শিবালয়কে নিয়ে যে ভাবনা তাতে সত্যিই আমরা খুশি।খুবই আন্তরিকতার সাথে কাজ করেন তিনি।এলাকার কোন সমস্যা তার নজরে এলে তা দ্রুত সমাধানের চেষ্টা করেন তিনি।
শিবালয় উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি বিকাশ চন্দ্র সাহা জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলী করতে একটি চক্র মরিয়া হয়ে ওঠেছেন।তারা বিষয়টি অবগত আছেন।উপজেলার চলমান উন্নয়ন কাজ গুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্যে ইউএনও’র আরো কিছুদিন থাকা দরকার।বিষয়টি তারা সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়কেও জানিয়েছেন বলে তিনি জানান।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সব সময় নিজেকে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত রাখছেন।বিভিন্ন প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন হওয়ায় সরকারের ভাবমূর্তিও উজ্জল হচ্ছে।সম্প্রতি তার বদলী হয়েছে জানতে পেরেছি।তবে তিনি আরো কিছুদিন থাকলে এলাকার উন্নয়ন কর্মকান্ড আরো গতিশীল হবে।
জানাগেছে,শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদের বদলীর আদেশ বাতিল করতে জনপ্রশাসন মন্ত্রনালয়ে একটি আবেদন করা হয়েছে। আবেদনপত্রে জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দীন,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও শিবালয় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বিকাশ চন্দ্র সাহাসহ ৭ ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্বাক্ষর করেছেন।
আবেদন পত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদকে একজন সৎ,নিষ্ঠাবান,কর্মঠ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসাবে উল্লেখ করা হয়।



