প্রবাস

আটলান্টিক সিটি বিএনপি বিক্ষোভ সমাবেশ

আটলান্টিক সিটি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউ জার্সী ষ্টেট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউ জার্সী সাউথ এর যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠীত হয় আটলান্টিক সিটি বাংলাদেশ কমিউনিটি সেন্টারে । রহমান বাবুলের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন তানিম রহমান জাবেদ।
সভায় নেতৃবৃন্দ বলেন অবৈধ ফ্যাসিস্ট হাছিনা সরকারের অজ্ঞাবহ কোর্ট কর্তৃক ফরমায়েসী রায়ের মার্ধ্যমে তিনবারের সফল প্রধান মন্ত্রী জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার ৫ বছরের সাজা দেয়া হয়েছে এই রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক নেতা কর্মী এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে বক্তারা বলেন, এ অবৈধ রায়ের মাধ্যমে শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে শাস্তি দেয়া হয়নি বরং পুরো বাংলাদেশকে আজ এই ফেসিষ্ট সরকার কারাগারে পরিনত করেছে। দুই কোটি টাকার জন্য বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে অথচ জিয়া অরফানেষ্ট ট্রাস্টের সে টাকা খালেদার জিয়ার পরিবার কখনও ব্যবহার করেননি, সে টাকা ব্যাংক একাউন্টে প্রায় তিন গুনে পরিনত হয়েছে। অন্যদিকে শেখ হাছিনার বিরুদ্ধে প্রায় ১৫ ‘শ কোটি টাকার প্রমানিত মামলা নিজে ক্ষমতায় এসে তুলে নিয়েছেন। বি এন পির নেতৃবৃন্দ বলেন ভোটার বিহীন অবৈধ সরকার বি এন পির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আদালতের মাধ্যমে সাজা দিয়ে আবারো আর একটি তামাশা নির্বাচন করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় ।সরকারের এই মনোভাব কখনো পূর্ণ হবে না
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান চুন্নু, মুহম্মদ আলী পাহলূভী, আজিজুল ইসলাম ফেরদৌস, জহিরুল ইসলাম বাবুল, হুমায়ুন কবির রানা, সিক্দার, মো: মাওলা, আইয়ুব বাবুল, কাজী ইসলাম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেত্রীবৃন্দ। মূহু মূহু প্রতিবাদী শ্লোগানের মাধ্যমে প্রকম্পিত সভায় অনুষ্ঠানের সভাপতি জাবেদ রহমান তানিম সবাইকে ধন্যবাদ দেন এবং পরবর্তী যে কোন কর্মসূচিতে সবাইকে অংশগ্রহন করার জন্য অনুরোধ করে রাত ১২:৩০ মি এ বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষনা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension