প্রবাস

একুশের ভাষা শহীদের শ্রদ্ধা জানালো সিঙ্গাপুর প্রবাসীরা

সিঙ্গাপুর প্রতিনিধি:সিঙ্গাপুরের একমাত্র বাংলা পত্রিকা বাংলার কণ্ঠ ও বাংলাদেশী প্রবাসীদের সেবা প্রদান কারী প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টার এ অনুষ্ঠান আয়োজন করে।৫৩ এ রয়েল রোড,মোস্তফাপ্লাজা সংলগ্ন বাংলাদেশী অধ্যুষিত এলাকা সেরাঙুনের বাংলার কন্ঠ কার্য্যালয়ে অস্থায়ী শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে বাংলার কণ্ঠ পত্রিকা ও বাংলাদেশ সেন্টারে পক্ষ থেকে পত্রিকার সম্পাদক এ কে এম মোহসীন ও জাহাঙ্গীর বাবু,এম এম পলাশ ফুলের ডালি অর্পন করেন।ধারাবাহিক ভাবে, বাংলাদেশ বিজনেস অব চেম্বার বিডিচ্যাম,বাংলার কন্ঠ কালচারাল ফাউন্ডেশন ও বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ,অগ্রনী একচেঞ্জ প্রাইভেট লিমিটেড,প্রাইম একচেঞ্জ প্রাইভেট লিমিটেড,বাংলাদেশ আওয়ামীলীগ সিঙ্গাপুর ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল,সিঙ্গাপুর ,বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ও অঙ্গসংগঠন সিঙ্গাপুর ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সিঙ্গাপুর, বাংলাদেশ আওয়ামী স্বেছাসেবক লীগ,সিঙ্গাপুর, বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর , প্রবাসী সাংবাদিক সমিতি প্রসাস,সিঙ্গাপুর,খান প্রডাক্ট, ব্রাম্মনবাড়িয়া সমিতি,নড়াইল সমিতি,খানা বাসমতি, কেপি কেপি (কিশোরগঞ্জ)সিঙ্গাপুর, ফুলের ডালি দিয়ে ফুলের শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।বিডিচ্যাম এর পক্ষে সাব্বির সাহান,আজহারুল ইসলাম,মজিবুর রহমান, আ:কাদির,মো:কামরুল,অগ্রনীব্যাংকের সিঙ্গাপুর সিইও মোঃ হুমায়ুন কবির ও এ এফ এম শরিফুল ইসলাম,খান প্রোডাক্ট এর স্বত্বাধিকারী ফেরদৌস খান,খানা বাসমতির মালিক মোঃ আলামিন ইকবাল,সিঙ্গাপুর আওয়ামীলীগ সভাপতি  মো:সালাউদ্দিন রানা,মোঃ আলামিন ও নেতৃবৃন্দ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি,সিঙ্গাপুর  সভাপতি আ:কাদের,সা:সম্পাদক কামরুল, ও নেতৃবৃন্দ,যুবদল নেতৃবৃন্দ,প্রসাস সিঙ্গাপুর এর জাহাঙ্গীর বাবু,বদরুল,বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ এর সিপন ওয়াহিদ,পলাশ,কেপিকেপি জহিরুল ইসলাম জহির,নড়াইল সমিতি এম এম পলাশ,স্বেচ্ছাসেবক লীগ এর রফিকুল ইসলাম ও নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান।এ ছাড়াও সিঙ্গাপুরের বিভিন্ন এলাকা থেকে আগত প্রবাসীরা বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিগত ভাবে ও একুশের শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।  আগামী ২৫ ফেব্রুয়ারী ২০১৮ইং সন্ধ্যায় একই স্থানে মহান একুশে ফেব্রুয়ারীর শহীদদের স্মরনে কবিতা আবৃতি,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension