
বাংলাদেশ
শিবালয়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ
ঢাকা প্রতিনিধি:মানিকগঞ্জের শিবালয়ে উপজেলায় আড়াই হাজার স্কুল শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
শণিবার ১০ মার্চ উপজেলার তেওতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র – ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরন করা হয়।
তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে টিফিন বক্স বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জের জেলা প্রশাসক মোঃ নাজমুছ সাদাত সেলিম, এছাড়া বিশেষ অতিথি মানিকগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপপরিচালক আব্দুল মতিন উপস্থিত ছিলেন ।
এসময় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হাবিবুল্লাহ সরকার, তেওতা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রাজুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬- ১৭ ইং অর্থ বছরের তৃতীয় লোকাল গভর্নমেন্ট প্রজেক্ট (এলজিএসপি- ৩) এর অর্থায়নে তেওতা ইউনিয়নের চকধুবুরিয়া,গোয়ারিয়া,তেওতা,ষাইট ঘর তেওতা, জমদুয়ারা, রঘুনাথপুর ও মধ্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আড়াই হাজার শিক্ষার্থীদের মাঝে এ টিফিন বক্স বিতরণ করা হয়।



