যুক্তরাষ্ট্র

শি জিংপিং সরাসরি বার্তায় বাইডেনের আরোগ্য কামনা করলেন

ইউক্রেন আগ্রাসনের পর রাশিয়ার মিত্র চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। তাইওয়ান ইস্যুতেও দুই দেশের মধ্যে তিক্ততা বেড়েছে। এছাড়া প্রযুক্তি খাতের প্রতিযোগিতার ইস্যুতে দুটি বৈশ্বিক পরাশক্তির মধ্যে সম্পর্কের অবনতি অব্যাহত রয়েছে।

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর মাত্র একবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরাসরি যোগাযোগ হয়।

চলতি বছরের ১৮ মার্চ এক ভিডিও কনফারেন্সে কথা বলেন দুই দেশের প্রেসিডেন্ট। সে সময় বাইডেন ইউক্রেন আগ্রাসনে রাশিয়াকে সহায়তা করার ব্যাপারে জিনপিংকে সতর্ক করেন।

তবে বাইডেনের করোনাক্রান্ত হওয়ার খবরে চারমাস পর এই প্রথম শুক্রবার তাকে সরাসরি বার্তা পাঠিয়েছেন জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট করোনাক্রান্ত হওয়ায় একদিন পর জিনপিং তাকে সমবেদনা জানান বলে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

বার্তায় জিনপিং লিখেছেন, আমি আপনার প্রতি আমার গভীর সহানুভূতি প্রকাশ করছি এবং আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।

এই দুই নেতা এক দশকেরও বেশি সময় ধরে একে অপরকে চেনেন। দুজনেই যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন একসঙ্গে অনেক ভ্রমণও করেছেন। সূত্র: এএফপি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension