বাংলাদেশভারত

শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় প্রধানমন্ত্রীকে ভারতে দ্বিপক্ষীয় সফরে যাওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন তিনি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল চারটায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

একদিনের সফরে এদিন দুপুর সোয়া দুইটায় ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন জয়শঙ্করকে কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে তাকে দিকে স্বাগত জানান।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২১ সালে ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়ই বাংলাদেশ সফর করেছেন। এবার বাংলাদেশের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের একজন নেতার ভারত সফরের কথা রয়েছে। সফরকালে জয়শঙ্কর সে বিষয়েই বলেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension