
শেষ ভাষণেও ছক্কা হাঁকালেন মোদী
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কালোটাকা, দুর্নীতি বিরোধী আইন কিংবা সংসদে ৪৪জন মহিলা সাংসদের নির্বাচিত হয়ে আসা, এরকমই একের পর উদাহরণ টেনে লোকসভায় শেষ ভাষণে বিরোধিদের নাজেহাল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার সংসদে মোদী বলেন, এই পাঁচ বছরের সব মিলিয়ে ২২৩টি বিল পেশ হয়েছে। পাশ হয়েছে তার মধ্যে ২০৩টি। সরকার কালো টাকা ও দুর্নীতি বিরোধী আইন বানিয়েছে। বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করা ও আর্থিক অপরাধ করে পালিয়ে যাওয়া অভিযুক্তদের ধরে এনে আইনের সামনে পেশ করতে কঠোর আইন বানিয়েছে। এই লোকসভায় ৪৪জন মহিলা সাংসদ হয়ে এসেছেন। যা আগে কোনওদিনও হয়নি। ১৪০০-র বেশি আইনকে সরিয়ে দেওয়া হয়েছে। যেগুলো প্রাসঙ্গিকতা হারিয়েছিল।
শেষবার লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জোট তৈরিতে সচেষ্ঠ হয়েছিলেন মমতা ,অখিলেশ , মায়াবতী, কেজরিবালরা৷ সঙ্গে ছিল ‘দাঙ্গাকারী’র অভিযোগ৷ কিন্তু সে সবকে ড্রিবল করে ২০১৪ সালে ফাইনাল গোলটি মোদীই দিয়েছিলেন৷ ২০১৯ লোকসভা নির্বাচন যত সামনে আসছে মোদীর ড্রিবলের সামনে একে একে ধরাশায়ী হচ্ছে রাফায়েল থেকে মহাজোট৷ এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
বুধবার দিল্লীতে মহাজোটের ধর্ণায় উপস্থিত হয়েছেন, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী সহ অনেকে। কিন্তু মমতার ধর্ণা শুরুর মুখেই দুটো সুখবর মোদীর জন্য। ১, ক্যাগের রিপোর্টে রাফায়েলের দুর্নীতি থেকে মোদীকে কার্যত ক্লিনচিট দিয়েছে। যদিও বিরোধিরা এই রিপোর্টের সততা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েনি।
পাশাপাশি ষোড়শ লোকসভার শেষ অধিবেশনে সোনিয়ার পাশে দাঁড়িয়ে সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করেছেন। মোদীই আবারও প্রধানমন্ত্রী হবেন এমনই দাবি করেছেন।



