প্রধান খবরভারত

মোদীকে জবাব দিতে এই দলের সঙ্গেই জোট কংগ্রেসের

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সদ্য রাজনীতির ময়দানে পা রেখেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা৷ গান্ধী পরিবারের নয়া সদস্যের আগমনে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস একধাপে যে অনেকটাই বেড়ে গিয়েছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ এরই মধ্যে গুরুদায়িত্ব কাঁধে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন প্রিয়াঙ্কা৷

মঙ্গলবারই লখনউয়ে ব়্যালি করেন তিনি৷ শোনেন কর্মী সমর্থকদের কথা৷ আর বুধবারই সাংবাদিকদের সামনে মুখ খুললেন তিনি৷

আজ তক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে, প্রিয়াঙ্কা এদিন বলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁর সামনে এক বড় লক্ষ্য রেখেছেন৷ ২০১৯-এর লোকসভা নির্বাচন লড়াইয়ে তিনি ত্রুটি রাখবেন না সে কথা স্পষ্ট করে দেন৷ লখনউয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনার পর প্রিয়াঙ্কা মিডিয়ার সঙ্গে কতা বলেন৷ আর এরইমাঝে মহান দলের কেশব দেব মৌর্য কংগ্রেসের সঙ্গে জোটের কথা ঘোষণা করেন৷ লোকসভা নির্বাচনের আগে কোনও দলের সঙ্গে কংগ্রেসের এটাই প্রথম জোট৷

প্রিয়াঙ্কা কেশব দেব মৌর্যকে স্বাগত জানিয়ে বলেন, মহান দল কংগ্রেসের সঙ্গে নির্বাচনে লড়তে চায়… এমন এক রাজনীতি আমাদের লক্ষ্য যেখানে সব শ্রেণির মানুষ থাকবে, সব সম্প্রদায় থাকবে৷ সকলে মিলে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে৷ …২০১৯-এর নির্বাচনের এই লড়াই আমরা জানপ্রাণ দিয়ে লড়ব৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension