বাংলাদেশরাজনীতি

শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. জাহিদ হোসেন।

সোমবার (৩ মে) সন্ধ্যার পর তিনি সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, “আজ ভোরের দিকে খালেদা জিয়া শ্বাসকষ্ট অনুভব করেন। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করেন।”

এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, “যেকোনো পরিস্থিতিতে মানুষের শ্বাসকষ্ট হতে পারে। তার (খালেদা জিয়া) শরীরের বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনারি কেয়ার ইউনিটে যখন রোগী থাকে, তখন সেই রোগী স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নেন। খালেদা জিয়ারও তাই। এর বেশি এখন বলা সম্ভব নয়।”

সাংবাদিকদের ব্রিফ করার সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।

সোমবার বিকেলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নন-করোনা ইউনিট থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তখন ডা. জাহিদ বলেন, ম্যাডামকে সিসিইউতে নেওয়া হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension