আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ২৫

শ্রীলঙ্কার একটি কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী বন্দি গোষ্ঠীর মধ্যে দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরো অন্তত ১০০ জন আহত হয়েছে।

দেশটির রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে রোববার সাজাপ্রাপ্ত ও আটক বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, কারাগারের বিভিন্ন অংশ এখনো তল্লাশি ও পরিষ্কার করা হচ্ছে। একই সঙ্গে নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

দুই পুলিশ কর্মকর্তা এবং একটি হাসপাতাল সূত্র রয়টার্সকে জানিয়েছে, সোমবার বন্দিদের দুই দলের মধ্যে সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ওয়ারুনা গামাগে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ডেরানা টিভির প্রচারিত ভিডিওতে দেখা যায়, আহত বন্দিদের বহনকারী একটি পুলিশ বাস কারাগার ত্যাগ করছে। এ সময় কারাগারের প্রধান ফটকের বাইরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

আহতদের কয়েকজনকে বাসের মেঝেতে শুয়ে থাকতে দেখা যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension