আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কা বিস্ফোরণে মারা গিয়েছেন ১৩৮ ‘মিলিয়ন’ মানুষ, ট্যুইট ট্রাম্পের

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: শোকপ্রস্তাবেও হোঁচট খেলেন ট্রাম্প৷ শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের নিন্দা করে ট্যুইট করেন মার্কিন প্রেসিডেন্ট৷ আর তাতেই সেম সাইড গোল খেলেন ট্রাম্প৷

মার্কিন প্রেসিডেন্ট শ্রীলঙ্কার বিস্ফোরণের ঘটনা বিয়ে দুঃখপ্রকাশ করে ট্যুইট করেন৷ তাতে তিনি লেখেন, গির্জা ও চার্চে জঙ্গি হামলায় ১৩৮ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে৷ জখম আরও ৬০০৷ শ্রীলঙ্কার দুর্দিনে তাদের পাশে আছে আমেরিকা৷ ট্রাম্পের ‘১৩৮ মিলিয়ন মানুষের মৃত্যু’ শব্দবন্ধটি সবার নজর কেড়েছে৷ ভুল করে মৃতের সংখ্যা তিনি ১৩৮ মিলিয়ন লিখে ফেলেছেন৷

সকাল থেকে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীলঙ্কা৷ ২১ এপ্রিল, সকাল ৮.৪৫মিনিট নাগাদ ৩টি গীর্জা এবং ৩টি বিলাসবহুল হোটেলে পর পর বিস্ফোরণে এভাবেই শুরু হল শ্রীলঙ্কার রবিবাসরীয় দিনটি৷

ইতিমধ্যেই নিহতের সংখ্যা দুশোর কাছাকাছি পৌঁছেছে৷ আহতরা আশঙ্কাজনক অবস্থায় জীবন-মরণ খেলার মাঝে৷ এই ভয়াবহ নাশকতার পিছনে কারা রয়েছে তাও যেমন স্পষ্ট নয়, কারা টার্গেট ছিল সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে না৷ তবে এমন ঘটনা যে ঘটতে পারে সে আশঙ্কার কথা নাকি আগেই জানিয়েছিলেন৷

ভয়াবহ জঙ্গি হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনীল বিক্রমাসিংহেল ও রাষ্ট্রপতি মথৈপালা সিরিসেনার সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী৷ শ্রীলঙ্কার এমন পরিস্থিতিতে পাশে এসে দাঁড়িয়েছে গোটা বিশ্ব৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension